কলকাতা পুরভোট নিয়ে কি জানালো সুপ্রিম কোর্ট? জানুন
দি নিউজ লায়ন ; ২০২১ সালের বিধানসভা ভোটের আগে তৃণমূল শিবিরে যখন ভাঙন আর অর্ন্তদ্বন্ধ নিয়ে জেরবার ঠিক সেই সময়েই সুপ্রিম কোর্ট কি তৃণমূলের মাথাব্যাথা আরও বাড়িয়ে দিলো? রাজনৈতিক মহলে চলছে জোর চর্চা। সোমবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, কলকাতা পুরভোট অবিলম্বে করতে হবে। কবে ভোট করবে রাজ্য তা জানাতে হবে আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে।
স্বাভাবিকভাবে সুপ্রিম কোর্টের এই নির্দেশ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের অস্বস্তির কারন হয়ে দাঁড়াবে বলে মনে করছেন রাজনৈতিক মহল। কারন, বর্তমানে তৃণমূলে অর্ন্তকলহ এবং ভাঙনের যে ধারা চলছে তাতে সংগঠন শক্ত রেখে জোটবদ্ধভাবে ভোটে লড়াইয়ের ক্ষেত্রে তৃণমূল কতোটা সফলতা পাবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
বর্তমানে রাজ্যজুড়ে পুরোমাত্রায় বেজে গিয়েছে ২০২১ সালের বিধানসভা ভোটের দামামা। পুরভোট নিয়ে শাসক কিংবা বিরোধীদের তেমন উচ্চবাচ্চা কার্যত নেই। সেখানে দাঁড়িয়ে কলকাতা পুরভোট হলে শুধু শাসকই নয়, বিরোধীরা এই মুহূর্তে ঘর গোছাতে গিয়ে কিছুটা বিড়ম্বনায় পড়তে পারেন বলে রাজনৈতিক মহলের অভিমত।
সোমবার সু্প্রিম কোর্ট এক মামলার রায়ে জানিয়েছে, রাজ্য যদি অবিলম্বে পুর ভোটের ব্যবস্থা না করতে পারে তবে সুপ্রিম কোর্ট স্বাধীন প্রশাসক নিয়োগ করবে বলেও জানানো হয়। কলকাতা পুরসভার ভোট নিয়েই মূলত এই রায় দিয়েছে সর্বোচ্চ আদালত। বর্তমানে কলকাতা পুরসভার প্রশাসক প্রাক্তন মেয়র তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। শহর কলকাতার পাশাপাশি রাজ্যের অন্যান্য পুরসভাগুলিতেও বিদায়ী চেয়ারম্যানদের মূলত পুর প্রশাসক পদে বসানো হয়েছে। তবে অন্যান্য পুরসভাতে প্রশাসক বসানোর বিধি থাকলেও কলকাতা পুর আইনে তা নেই। ফলে অবিলম্বে কলকাতা পুরসভার ভোট করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
আর অবিলম্বে কলকাতা পুর ভোট করা না গেলে সু্প্রিম কোর্ট প্রশাসক নিয়োগ করবে। উল্লেখ্য, ২০২০ সালেই কলকাতা পুরভোটের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছিলো রাজ্য সরকার। কিন্ত করোনা সমস্ত পরিকল্পনা ভেস্তে দেয়। এবারে সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য সরকার কি ব্যাবস্থা নেয় সেটাই দেখার।

Post a Comment